চট্টগ্রাম জেলার পটিয়ায় পিক-আপের ধাক্কায় ২ সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ জন।
শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শ্রীমাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. তৈয়ব আলী (৪৫) ও মুন্সি মিয়া (৪০)। তারা দু’জনই চন্দনাইশ উপজেলার উত্তর জোয়ারা এলাকার বাসিন্দা।
আহতরা হলেন মো. সোহেল (২৪), মো. সিরাজ (৩২) এবং রমজান আলী (২২)। এদের মধ্যে সোহেলের বাড়ি পটিয়া উপজেলার কেলিশহর এলাকা এবং অপর দুই জনের বাড়ি একই উপজেলার কাঞ্চনগর এলাকায়।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুর্শিদা জানান, ঘাতক পিকআপ ভ্যানের চালক দুর্ঘটনার পরপরই ভ্যানসহ পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]