সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার বেলা আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুরে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে আন্তঃনগর মহানগর প্রভাতীসহ চারটি ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকা পড়েছে।
আশুগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল ফারুক জানান, সকাল ১১টার দিকে আশুগঞ্জের আউটারের যাত্রাপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার করার পর দুপুর আড়াইটায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]