[b]লক্ষ্মীপুর: [/b]জেলার রামগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার আশংকায় জামায়াত-শিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গাছের গুড়ি ফেলে ও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

পরে একটি মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এছাড়া দালাল বাজারে অবরোধের সমর্থনে মিছিল করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

জেলা বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে রিকসা চলাচল ছিল স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।