চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের শুরুতেই কেন্দ্র থেকে জামায়াত সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীর লোকজন। রোববার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খয়েরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জামায়াত সমর্থিত পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময় সরকারদলীয় লোকজন তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। এ ঘটনায় এলাকার সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় আতংকিত হয়ে অনেক ভোটারই ভোট কেন্দ্রে যাচ্ছেনা না। তাদের কাছে প্রশ্ন করা হলে তারা জানায়, ভোটকেন্দ্রে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। তবে প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
এদিকে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুপদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ ক্যাডাররা।
জানা যায়, রোববার সকাল ৯ টার দিকে মারুপদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের ক্যাডাররা বিএনপি ও জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া শুরু করেছে।
বিএনপি নেতা রেজাউল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের ক্যাডাররা তাদের নেতা-কর্মীদের কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট দিতে শুরু করেছে। তবে, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
জীবননগরে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে ভোটকেন্দ্র দখল
চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের শুরুতেই কেন্দ্র থেকে জামায়াত সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থীর লোকজন। রোববার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।





