দরিদ্র মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের অঙ্গ নিয়ে ব্যবসা করছে এক ধরনের অপরাধী চক্র৷ এদের থাবা বিস্তৃত হচ্ছে সারা বিশ্বে৷ এই সব অপরাধীদের দমন করার জন্য ইউরোপীয় কাউন্সিল এক উদ্যোগ গ্রহণ করেছে৷
অবৈধ অঙ্গ ব্যবসার পরিধিটা অনেক দীর্ঘ৷ জানা গেছে, বাংলাদেশের দরিদ্র গ্রামবাসীরা তাদের কিডনি বিক্রি করে ১৪০০ থেকে ১৯০০ ইউরোয়৷ মিশরের সিনাই মরুভূমিতে আফ্রিকা থেকে আসা শরণার্থীদের দেহ থেকে অঙ্গ বের করে নেওয়া হয়েছে অচেতন না করেই৷
চীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষদের কিডনি, ফুসফুস ও হার্ট বের করে নেওয়া হয় দণ্ড কার্যকর হওয়ার পরপরই৷ বলকান অঞ্চলের দেশগুলিতেও এই ধরনের অমানুষিক কার্যকলাপ চলে৷
মানুষের ইচ্ছার বিরুদ্ধে কত সংখ্যক অঙ্গ বের করে নেওয়া হয় তার সঠিক পরিসংখ্যান অবশ্য জানা যায়নি৷ তবে বলা যায় যে, গত কয়েক বছরে সংখ্যাটা অনেক বৃদ্ধি পেয়েছে৷
[b]সরবরাহের তুলনায় চাহিদা বেশি[/b]
‘‘অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি৷ অঙ্গ নিয়ে বাণিজ্য সংঘবদ্ধ অপরাধ, যা দ্রুত বাড়ছে৷'' বলেন মানফ্রেড নোভাক।
এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের রাশ টেনে ধরতে ইউরোপীয় কাউন্সিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে৷ এ ব্যাপারে ইউরোপীয় কাউন্সিলে একটি নীতিমালা পাস করা হয়েছে৷ এবছরই এটা কার্যকর করা হবে বলে আশা করা যাচ্ছে৷
ইউরোপীয় কাউন্সিল এই মহাদেশের সর্বোচ্চ মানবাধিকার সংস্থা৷ এর আওতায় ৪৭টি দেশ রয়েছে৷ এর মধ্যে ২৮ টি দেশ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত৷ ইউরোপীয় কাউন্সিলের কেন্দ্র অস্ট্রিয়ার স্ট্রাসবুর্গে অবস্থিত৷
ধনী রোগীরা সুযোগটা নেন
চীন, পাকিস্তান বা ভারতের ক্লিনিকগুলিতে বিদেশ থেকে আসা ধনী রোগীরা অর্থের বিনিময়ে অঙ্গ প্রতিস্থাপন করান৷ সেটা কোন জায়গা থেকে আসছে, তা নিয়ে চিন্তাভাবনা করেন না তাঁরা৷
সাধারণত অঙ্গ ব্যবসায়ী ও বিবেকহীন শৈল্য চিকিৎসকরা এই কাজটি করে থাকেন৷ ভবিষ্যতে তাঁদের শাস্তির মুখে পড়তে হবে৷ তবে যারা [b]অর্থের জন্য অঙ্গ বিক্রি করতে বাধ্য হয়৷ [/b]
তাদের ব্যাপারে সংশ্লিষ্ট দেশের সরকারদেরই সিদ্ধান্ত নিতে হবে৷ উল্লেখ্য দরিদ্র অঙ্গ দাতারা অর্থের একটা ক্ষুদ্র অংশই পেয়ে থাকেন৷
হিউম্যান রাইটস ওয়াচের মানবাধিকার বিশেষজ্ঞ ভেনৎসেল মিশালস্কি ইউরোপীয় কাউন্সিলের এই উদ্যোগকে আন্তর্জাতিক অঙ্গ ব্যবসার বিরুদ্ধে এক মাইলস্টোন বলে অভিহিত করেন৷
এই নীতিমালা অঙ্গ নিয়ে বাণিজ্যকে দমন করতে পারবে কিনা, তা এখনই বলা যায় না৷ কিন্তু এটা একটা সংকেত বয়ে আনবে৷
আইনের প্রফেসর নোভাক মনে করেন, ‘‘এটি মানুষের মর্যদার ব্যাপার৷ দরিদ্রের অধিকার রক্ষার ব্যাপার৷ এটি একটি প্রতীকী পদক্ষেপ হলেও৷'' এছাড়া যে সব অপরাধী চক্র মানুষজনকে অপহরণ করে তাদের ইচ্ছার বিরুদ্ধে কিডনি বের করে নেয়, তাদের এমনিতেই ছেড়ে দেওয়া যায় না৷
[b]অনেক দেশে অবৈধ নয়[/b]
অঙ্গ নিয়ে বাণিজ্য অনেক দেশে অবৈধ নয়৷ যেমন ইরান ও চীনে৷ চীন সরকার স্বীকার করেছে যে, মৃত্যদণ্ডপ্রাপ্তদের অঙ্গ প্রতিস্থাপনের জন্য বের করে নেওয়ার অনুমতি দেওয়া হয়৷ তবে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন ২০১৪ সাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অঙ্গ আর প্রতিস্থাপন করা হবে না৷
মানবাধিকার বিশেষজ্ঞ নোভাক অবশ্য বাস্তবে এটা কতটা কার্যকর হবে সে ব্যাপারে সন্দিহান৷ চীনের অনেকেই এই ‘ব্যবসার' সঙ্গে সম্পৃক্ত৷ বলা যায় এই ক্ষেত্রে একটা বড় শিল্পপ্রতিষ্ঠানই গড়ে উঠেছে৷ পাহারাদার, পুলিশ, পরিবহণকারী, হাসপাতাল অনেকেই আয় করছে এই ব্যবসা থেকে৷
মাফিয়াদের মতো একটা কাঠামো৷ বিশাল এই দেশটির কেন্দ্রের পক্ষে প্রাদেশিক প্রভাবশালী গভর্নরদের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সহজ নয়৷ সূত্র: ডিডব্লিউ
মানুষের অঙ্গ নিয়ে অবৈধ ব্যবসা
অবৈধ অঙ্গ ব্যবসার পরিধিটা অনেক দীর্ঘ৷ জানা গেছে, বাংলাদেশের দরিদ্র গ্রামবাসীরা তাদের কিডনি বিক্রি করে ১৪০০ থেকে ১৯০০ ইউরোয়৷ মিশরের সিনাই মরুভূমিতে আফ্রিকা থেকে আসা শরণার্থীদের দেহ থেকে অঙ্গ বের করে নেওয়া হয়েছে অচেতন না করেই৷
ক্লাউড ও এআই ব্যবসায় রেকর্ড আয় মাইক্রোসফটের
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের আয় আবারও নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। এ নিয়ে টানা ১০ প্রান্তিকে আয়ের নতুন রেকর্ড করল প্রতিষ্ঠানটি।
পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি
ঢাকা শহরে ছোট পরিসরে একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করতে অন্তত ১০ থেকে ১২টি লাইসেন্স ও অনুমোদন নিতে হয়। এ জন্য উদ্যোক্তাদের বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে হয় এবং নানা ধরনের জটিলতা, দীর্ঘসূত্রতা ও হয়রানির মুখোমুখি হতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে দুর্নীতিবান্ধব প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তন এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ।
খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর
দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দিষ্ট শ্রেণির খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে নিবন্ধন এবং লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। নতুন বিধান অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
হামলায় যুবদলের ৩ নেতা আহত পরিবহন ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব
রাজধানীর গুলিস্তানের মতিউর রহমান পার্ক (ওসমানী উদ্যান) এলাকায় যুবদলের তিন নেতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে পল্টন থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জাফর খান মনা গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া হামলায় মতিঝিল থানা যুবদল নেতা ফারুক মাহমুদ এবং ওয়ারী থানা যুবদল নেতা আবদুল্লাহ জায়েদ ডেভিড আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল চারটার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি জানা গেছে।
মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ও চোরাচালান নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা ওরফে টেঙ্গর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
















