[b]দামেস্ক:[/b] আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বেঁধে দেয়া সময়সীমা শেষ হবার এক সপ্তাহ পর সিরিয়া থেকে বিষাক্ত রাসায়নিকের প্রথম চালানটি বেরিয়ে গেছে। সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে নেয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ পর্বটি এখন চলছে।
জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডাব্লিউ) জানিয়েছে,সিরিয়ার লাটাকিয়া বন্দরে বিষাক্ত রাসায়নিক নিয়ে একটি ড্যানিশ কার্গো জাহাজবোঝাই করা হয়েছে,যেটির ইতালি যাবার কথা রয়েছে।
পরবর্তীতে ইতালি থেকে সবচাইতে ঝুঁকিপূর্ণ রাসায়নিকগুলো একটি আমেরিকান জাহাজে তুলে দেয়া হবে, যেখানে এ ধরনের রাসায়নিক নিষ্ক্রিয় করবার যন্ত্রপাতি রয়েছে।
এমভি কেপ রে নামে আমেরিকান জাহাজটি এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। প্রস্তুতি শেষ হলেই এটি ভার্জিনিয়ার নরভোক বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দেবে।
ওপিসিডাব্লিউ বলছে,রাসায়নিক বোঝাই নয়টি কন্টেইনার সিরিয়ার লাটাকিয়া বন্দরে নিয়ে আসা হয়।
মঙ্গলবার দিনের প্রথমভাগে সেখানে অবস্থানরত একটি ডেনমার্কের কার্গো জাহাজে কন্টেইনারগুলো তোলা হয়। এ কাজে কয়েক ঘণ্টা সময় ব্যয় হয়।
এরপরই রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজের পাহারায় কার্গো জাহাজটি বন্দর ছেড়ে যায় এবং আন্তর্জাতিক জলসীমায় গিয়ে অবস্থান নেয়।
রাসায়নিকের পরবর্তী চালান বোঝাই হবার জন্য তৈরি হওয়া পর্যন্ত জাহাজটি সেখানেই অবস্থান করবে।
এভাবে ১৩ শ টনের পুরো রাসায়নিক অস্ত্র বোঝাই হবার পরই জাহাজটি চূড়ান্ত যাত্রা করবে ইতালির উদ্দেশ্যে। সূত্র: এএফপি
সিরিয়ার রাসায়নিক অস্ত্র সরানোর কাজ শুরু
দামেস্ক: আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বেঁধে দেয়া সময়সীমা শেষ হবার এক সপ্তাহ পর সিরিয়া থেকে বিষাক্ত রাসায়নিকের প্রথম চালানটি বেরিয়ে গেছে। সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে নেয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ পর্বটি এখন চলছে।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে বোমা বিস্ফোরণ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁর সিরিয়া সফর চলাকালীন রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প
বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আইডিএফের অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ বলেও উল্লেখ করেছেন তিন।
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় থাকা তাদের সেনাবাহিনীর অবশিষ্ট বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দেশে সন্ত্রাসবিরোধী লড়াই এখন সিরিয়ার সরকারের নেতৃত্বে চলবে এবং বড় পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। সূত্র: বিবিসি।
















