নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ্যাডভোকেট শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম তার সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইহসানুল করিম জানান, শনিবার রাত ১১ টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাবেন।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটাল ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসাবে তাঁর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন এবং আগামী ৩ মে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ্যাডভোকেট শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম তার সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।





