যশোরের অভয়নগর উপজেলায় চৈতন্য কুমার মণ্ডল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
চৈতন্য কুমার মণ্ডল পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে। তিনি অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামের মরিন্দ্র কুমার মণ্ডলের ছেলে।
অভয়নগর থানার ওসি এনামুল হক গণমাধ্যমকে জানান, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত অভয়নগরের পঁচা মাগুরা গ্রামে বাজারে চৈতন্য মণ্ডলের দোকানে ভাঙচুর শুরু করে। এরপর চৈতন্য কুমার মণ্ডলকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে দোকানে আগুন ধরিয়ে দেয়।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ওসি দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকানের আগুন নিয়ন্ত্রণের পর চৈতন্য কুমার মণ্ডলের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়।
তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
[b]যশোর, ২৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ[/b]
শ্রেণীহীন
যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগর উপজেলায় চৈতন্য কুমার মণ্ডল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টায় এ ঘটনা ঘটে। চৈতন্য কুমার মণ্ডল পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে। তিনি অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামের মরিন্দ্র কুমার মণ্ডলের





