[b]ঢাকা:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দল ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে  রাজধানীতে মিছিল করেছে জামায়াতে ইসলামী রমনা থানা শাখা।
বৃহস্পতিবার সকালে মালিবাগ শহীদী মসজিদ এলাকায় মিছিল ও সড়ক অবরোধ করে দলটির  নেতাকর্মীরা। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।  থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা আহসান হাবিবের নেতৃত্বে অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আক্তার হোসাইন, মাহবুবুর রহমান, সুলতান মাহমুদ, শিবির নেতা আশ্রাফ উদ্দিন ও সাইয়েদ যোবায়ের প্রমুখ।
এছাড়াও ভোর থেকে মগবাজার রেলগেইট, নয়াটোলা, মালিবাগ এলাকায় পিকেটিং ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে রমনা থানা জামায়াতের নেতাকর্মীরা।