সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ১৮১ জনকে আটক করেছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার সকাল ৮টায় সেন্টমার্টিন দ্বীপ থেকে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা দেওয়ান রফিকুল আনোয়ার জানান, ট্রেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় নারীসহ ১৮১ জনকে আটক করা হয়েছে। এরা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রথমে কক্সবাজার আসে। পরে টেকনাফ থেকে ট্রলারে করে মালয়েশিয়া যাচ্ছিল।
[b]কক্সবাজার, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ১৮১ জন আটক
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১৮১ জনকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকাল ৮টায় সেন্টমার্টিন দ্বীপ থেকে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কালো তালিকাভুক্ত করে বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে পুনরায় প্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা
দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
















