রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকা সংলগ্ন শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী পার্কে অসামাজিক কাজে লিপ্ত থাকা ২৪ জোড়া প্রেমিক-প্রেমিকাকে কান ধরে উঠবস কারায় পুলিশ। এসময় অনেকে প্রেমিকাকে ফেলে পালিয়ে যায়। সোমবার দুপুরে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ এ ঘটনা ঘটায়। প্রেমিক যুগলরা মহানগরীর বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর ভদ্রা পার্কের গভীর জঙ্গলে দীর্ঘদিন ধরে প্রেমিক-প্রেমিকারা প্রেম ভালোবাসার নামে অসামাজিক কাজে লিপ্ত হয়। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ওই পার্কে হানা দেওয়া হয়। এসময় পার্কের বিভিন্ন জঙ্গল থেকে ২৪ জোড়া কপোত-কপোতিকে আটক করা হলেও অনেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রেমিকাদের রেখে প্রাচীর টপকে পালিয়ে যায়।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, ভবিষ্যতে পার্কে আসলেও আর নোংরা কাজে জড়াবে না বলে অঙ্গীকার করলে মানবিক কারণে তাদের ‘মৃদু’ শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
[b]রাজশাহী, ১৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]