[b]কুড়িগ্রাম:[/b] নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পাতিবার রাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের মধ্যে কুড়িগ্রাম সদর থানায় ছয় জন, রাজারহাট থানায় চার জন, ফুলবাড়ী থানায় তিন জন, নাগেশ্বরী থানায় আট জন, ভুরুঙ্গামারী থানায় চার জন, কচাকাটা থানায় এক জন, উলিপুর থানায় তিন জন, চিলমারী থানায় দুই জন, রাজিবপুর থানায় একজন ও রৌমারী থানায় চার জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি বলে জানান তিনি।