চলমান উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচনকালীন সহিংসতা সহনীয় পর্যায়ে ছিলো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন।
কমিশনার বলেন, তৃতীয় ধাপের নির্বাচনে সহিংসতা বিচ্ছিন্ন ঘটনা। যা ঘটেছে তাও সহনীয় পর্যায়ে ছিলো। প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করেছিলাম বলেই সহিংসতা কম হয়েছে বলে জানান তিনি।
চতুর্থ ধাপে সহিংসতা নিয়ন্ত্রিত থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সহিংসতার খবরতো আগেই আমাদের হাতে আসে না। যারা সহিংসতা করে তাদের কাছে জানতে চাইলেই ঠিক জবাব পাওয়া যাবে।
চতুর্থ ধাপে নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হবে যাতে সহিংসতাকারীরা নিরুৎসাহিত হয়। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়িয়ে দেওয়া হবে।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
তৃতীয় ধাপে সহিংসতা কম হয়েছে: শাহনেওয়াজ
চলমান উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচনকালীন সহিংসতা সহনীয় পর্যায়ে ছিলো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন।





