রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ রামুতে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আন্তর্জাতিক মানের বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন।
সোমবার বিশেষ হেলিকপ্টারযোগে তিনি রামু পৌঁছান।
রাষ্ট্রপতি রামুর লাল চিং ও সাদা চিং মৈত্রী বিহার, ১০০ ফুট সিংহ শয্যা বুদ্ধ মূর্তি সম্বলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র এবং রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন করেন।
এ সময় কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশের বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ দ্বিতীয় ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরো’র সঙ্গে কুশল বিনিময় করেন। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ঘুমন্ত বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক বলে রাষ্ট্রপতি বৌদ্ধের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
রামুতে বৌদ্ধমন্দির পরিদর্শনে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ রামুতে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আন্তর্জাতিক মানের বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন। সোমবার বিশেষ হেলিকপ্টারযোগে তিনি রামু পৌঁছান।





