[b]ঢাকা:[/b] বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের ভাষণের সময় বাতিলের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন রওশন এরশাদ।
ইসি সূত্র রওশনের এ অনুরোধের চিঠির তথ্যটি নিশ্চিত করেছেন।
চিঠিতে রওশন বলেন, যেহেতু আমাদের দলের চেয়ারম্যান অসুস্থ অবস্থায় সিএমএইচে আছেন। কাজেই আমাদের দলের পক্ষ থেকে কেউই বিটিভিতে ভাষণ দিবেন না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাপার ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদও জানিয়েছেন তাদের পার্টির কেউ বিটিভিতে ভাষণ দিবেন না