মাদারীপুরের শিবচরে ঝুমুর বণিক (১৪) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ভান্ডারীকান্দী এএম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ও লক্ষণ কুমার বণিকের মেয়ে। প্রসঙ্গত এর আগে শনিবার সকাল থেকে রাজধানীর দক্ষিণখানে, খুলনায় ও লক্ষ্মীপুর থেকে আরও ৩টি লাশ উদ্ধার করেছে স্থানীয়রা ও পুলিশ।
শনিবার ভোরে গলায় উড়না প্যাঁচানো অবস্থায় নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সাথে শুক্রবার রাতে কথা কাটাকাটি হয়। এরপরই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]