রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, খুব দ্রুত হাওরের ৩ উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনার যোগাযোগ এক হয়ে যাবে। তখন তিনি আর হেলিকপ্টারে করে নয়, গাড়িতে চড়েই এলাকায় আসবেন।
বুধবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্মাণাধীন দুটি সড়ক পরিদর্শন শেষে এক সভায় এ মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘১৯৭০ সাল থেকে কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে আসছি। কখনো গাড়ি নিয়ে নিজ নির্বাচনী এলাকায় আসতে পারিনি। এই আফসোস রয়েই গেল। এবারও আসতে হয়েছে হেলিকপ্টারে। আর সভাস্থলে আসতে হয়েছে ইজিবাইকে করে। তবে খুব দ্রুত হাওরের তিন উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনার যোগাযোগ এক হয়ে যাবে। তখন আমি আর হেলিকপ্টারে নয়, গাড়িতে করে হাওরে আসব।’
রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি অষ্টগ্রামে অবতরণ করে দুপুর ১টা ৪০ মিনিটে। পরে তিনি একটি ইজিবাইকে করে নির্মাণাধীন অষ্টগ্রাম-বাহাদুরপুর সড়ক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলার কাস্তুল ইউনিয়নবাসীর এক সভায় যোগ দেন তিনি।
সভায় আবদুল হামিদ বলেন, হাওরে সমস্যা অনেক। তবে আগের চেয়ে বর্তমানে হাওরের চেহারা অনেক পাল্টে গেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
হেলিকপ্টারে নয়, গাড়িতে হাওরে আসব: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, খুব দ্রুত হাওরের ৩ উপজেলা অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনার যোগাযোগ এক হয়ে যাবে। তখন তিনি আর হেলিকপ্টারে করে নয়, গাড়িতে চড়েই এলাকায় আসবেন। বুধবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে নির্মাণাধীন দুটি সড়ক পরিদর্শন শেষে এক সভায় এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : রাষ্ট্রপতি
আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের প্রতিচ্ছবি দেখা যায়।
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর দিলেন রাষ্ট্রপতি
টেক্সটাইল খাতের চাহিদা পূরণে দেশে আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরির পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
















