মানিকগঞ্জে রুবেল দেওয়ান নামের এক ব্যক্তিকে হত্যা করে অস্ত্র ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হরিরামপুর উপজেলার নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রুবেল মৃত রওশন দেওয়ানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচজন মুখোশধারী সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে রুবেল দেওয়ানকে গুলি করে এবং তার কাছে থাকা বৈধ অস্ত্র ছিনিয়ে নেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।
[b]মানিকগঞ্জ, জানুয়ারি ২৯, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]