নির্বাচন কমিশনার মো: শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে সহিংসতা হলে কোন প্রকার ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ২য় ধাপে সহিংসতার ব্যাপারে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করেছি।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মো. শাহ নেওয়াজ বলেছেন, আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও অবাধ করার জন্য আমরা সর্ব্বোচ্চ চেষ্টা করছি। তাই যে কোন সহিংসতায় তীক্ষ্ণ নজর রাখা ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছি।
নির্বাচনে সবাইকে সমান সুযোগ দিতে নির্বাচনী এলাকায় আরও বেশী আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, গত ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে সহিংসতার যে সব অভিযোগ পেয়েছি সেগুলোর বিষয়ে আমরা ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। এছাড়া কোন অভিযোগের সত্যতা পেলে আমরা ব্যবস্থা নেব।  
জনবল বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, গত নির্বাচনগুলো থেকে এ নির্বাচনে বেশী জনবল নিয়োগ দেয়া হয়েছে।
বিভিন্ন এলাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কাছে যে সব বিষয় আসছে তা আমরা দেখছি। ঢালাওভাবে অভিযোগ আসলে তা গ্রহণযোগ্য নয়।
প্রথম ধাপে বিজয়ীদের গেজেট তৈরী করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আগামী দুই এক দিনের মধ্যে প্রকাশ করা হবে  বলেও জানান তিনি । এছাড়া বাকী গুলো চ’ড়ান্ত ফলাফল কমিশনে আসার সাথে সাথে প্রকাশ করা হবে।
ঢাকা,৩ মার্চ, এএ ( টাইমনিউজবিডি.কম ) //এসআর