হেফাজতে ইসলামীর আমীর আল্লামা আহমদ শফীর মুনাজাতের মধ্য দিয়ে শনিবার রাতে শেষ হয়েছে সংগঠনটির দু’দিনব্যাপি শানে রেসালাত সম্মেলন।
চট্টগ্রামের লালদীঘি ময়দানের এ সম্মেলনে অসুস্থ্যতার কারণে বক্তব্য দেয়নি আল্লামা আহমদ শফী। তবে সমাপনীতে মুনাজাত পরিচালনা করেন আল্লামা শফী। মুনাজাতে তিনি বলেন, আপনারা সাবধান, আলেমদের উপর আক্রমণ করবেন না। আল্লাহ ও রাসূলের কথা বললে আলেমদের উপর আক্রমণ করা হয়। মহিলাদের উদ্দেশ্যে আল্লামা শফী বলেন, বেপর্দায় চলাফেরা করবেন না। একথা আমরা বলিনি, বলেছেন আল্লাহ ।
এর আগে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, নাস্তিক, মুরতাদ ও তাদের লালনকারীরা আমাদের বন্ধু হতে পারে না। যারা সংবিধান থেকে আল্লাহ’র উপর আস্থা ও বিশ্বাস এই বাক্যটি মুছে দিয়েছে, তারাও আমাদের বন্ধু নয়।
তিনি আল্লাহর শপথ করে বলেন, আল্লাহর কসম! একজন নাস্তিকও বাংলাদেশে থাকতে পারবেন না।
দেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে জুনায়েদ বাবু নগরী বলেন, এক তরফা নির্বাচনের পর কারা দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে, ঘরবাড়ি জ্বালাও পোড়াও করেছে আমরা সবাই তা জানি।
আহলে হাদিসকে দেশে জঙ্গিবাদের দোসর আখ্যায়িত তিনি বলেন, আহলে হাদিস দেশে ইসলাম ও আলেম ওলামা সম্পর্কে কটুক্তি করছে। বিভ্রান্তমূলক প্রশ্ন তুলছে। সাহাবাদের নিয়ে প্রশ্ন তুলছে। এরাই ইহুদীদের দালাল। এদেরকে এখনই নিষিদ্ধ করতে হবে। না হয় দেশে জঙ্গিবাদ চালাবে এরা।
বিপুল সংখ্যক পুলিশ সম্মেলনে আইন শৃঙখলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
[b]চট্টগ্রাম, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
একজন নাস্তিকও বাংলাদেশে থাকতে পারবে না: হেফাজত
হেফাজতে ইসলামীর আমীর আল্লামা আহমদ শফীর মুনাজাতের মধ্য দিয়ে শনিবার রাতে শেষ হয়েছে সংগঠনটির দু’দিনব্যাপী শানে রেসালাত সম্মেলন। চট্টগ্রামের লালদীঘি ময়দানের এ সম্মেলনে অসুস্থ্যতার কারণে





