আজ শনিবার ভোলা জেলার লালমোহন উপজেলার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন । ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে একজন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপন, ব্যবসায়ী জাফর খান জয়, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন।
[b]ভোলা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ/এফএ[/b]





