কুষ্টিয়ার খোকসা উপজেলার পল্লীতে আরসি কোলা পান করে আফসানা (১) নামের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন শিশুটির মা সীমা (২৩) ও তার আড়াই বছর বয়সী মামা শামীম। খোকসা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আলী নওয়াজ বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খোকসা উপজেলার শমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামের আসাদ মুন্সির স্ত্রী সীমা বাজার থেকে কোমল পানীয় (আরসি কোলা আপার টেন) কিনে নিজে এবং তার ভাই শামীম ও শিশুকন্যা আফসানাকে পান করান। তাৎক্ষণিকভাবে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আফসানাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা,১০ মে (টাইম নিউজ বিডি)/কেএ