[b]কুষ্টিয়া: [/b]জেলার ভেড়ামারায় হতদরিদ্র কৃষকের আঁখ কর্তন করেছে দৃর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে ক্ষেমিরদিয়াড় মাঠে একদল দৃর্বৃত্ত এ ঘটনাটি ঘটায়।
জানা যায়,ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় বিশ্বাস পাড়া এলাকার ফজল শেখের ছেলে আব্দুল খালেকের ক্ষেমিরদিয়াড় ভাটা পাড়া মাঠে ২ বিঘা জমিতে আঁখ ছিল।
পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার আলম,পিয়ার,শহিদুল ওহিদুল জমিতে হানা দিয়ে আঁখ কর্তন করে। এতে ওই কৃষকের প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।
এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করে কৃষক আব্দুল খালেক।