[b]বগুড়া: [/b]বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ১৮ দলের ডাকে ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সকাল থেকে বালুয়াহাট ইউনিয়নে হরতাল সমর্থনে ১৮ দলের নেতাকর্মীরা রাস্তায় পিকেটিং শুরু করে।
বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পিকেটিং করতে নিষেধ করলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় ৮/১০ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে ১৮ দলের নেতাকর্মীরা বালুয়াহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ এসে কাঁদানে গ্যাস ও ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে জেলা ১৮ দলের ডাকে বগুড়া জেলায় টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন চলছে।
শ্রেণীহীন
বগুড়ায় ১৮ দলের সরকার দলের সংঘর্ষ, আহত ১০
বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।





