[b]ঢাকা: [/b]নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক বসতে যাচ্ছে বৃহস্পতিবার সকাল ১০টায়।
বুধবার তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ দফতরের দায়িত্বে থাকা এএফএম আমিনুল ইসলাম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার এ সংবাদ জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
প্রথম বৈঠকের জন্য সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নতুন ব্রিফকেইস, ফোল্ডার এবং বৈঠকের আলোচ্যসূচি পাঠানো হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১২জানুয়ারি ২৯জন মন্ত্রী, ১৭জন প্রতিমন্ত্রী এবং ২জন উপ-মন্ত্রীকে নিয়ে ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। পরদিন থেকেই মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীগণ সচিবালয়ে সংশ্লিষ্ট দফতরে অফিস করেছেন।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠক হলেও মন্ত্রীসভা গঠনের পাঁচ দিনের মাথায় নতুন মন্ত্রিসভার এ বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
শ্রেণীহীন
বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক
ঢাকা: নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক বসতে যাচ্ছে বৃহস্পতিবার সকাল ১০টায়। বুধবার তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ দফতরের দায়িত্বে থাকা এএফএম আমিনুল ইসলাম





