আশুলিয়ার বলিভদ্র এলাকার গত শনিবার সন্ধ্যায় শমসের প্লাজায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় যুবলীগকর্মী উজ্জল ভুঁইয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, আশুলিয়া থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভুঁইয়ার মদদে তার শ্যালক উজ্জল ভুঁইয়া আশুলিয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ইজ্জল ভুঁইয়া।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম সুমন টাইমনিউজবিডিকে জানান, জামগড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে উজ্জল ভুঁইয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়েছে। তবে ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি মামলার তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না বলে তিনি জানান।
ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
আশুলিয়ায় যুবলীগ কর্মী আটক
আশুলিয়ার বলিভদ্র এলাকার গত শনিবার সন্ধ্যায় শমসের প্লাজায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় যুবলীগকর্মী উজ্জল ভুঁইয়াকে আটক করেছে পুলিশ।





