দশম জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকের আগে টাইমনিউজকে এ তথ্য জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, সংসদীয় দলের বৈঠকেই তাজুল ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হবে।
অপরদিকে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় সংসদের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে বিরোধী দল নেতা রওশন এরশাদের সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক।
বৈঠকে উপস্থিত আছেন কাজী ফিরোজ রশীদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা সহ দলের অন্যান্য সংসদ সদস্যরা।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ (টাইমনিউজবিডি.কম) // জি[/b]
শ্রেণীহীন
বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাপার তাজুল ইসলাম
দশম জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকের আগে টাইমনিউজকে এ তথ্য জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।





