গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বাস ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা।
শুক্রবার সকাল ১০টা থেকে এই অবরোধ শুরু হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় বাস এবং ইজিবাইক শ্রমিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় ইজিবাইক শ্রমিকরা দুইটি বাস ভাঙচুর করে। এর প্রতিবাদে শুক্রবার সকাল ১০টা থেকে টুঙ্গীপাড়ার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা।
এতে মহাসড়কের দুই পাশে প্রায় তিন শতাধিক পরিবহনের তীব্র যানজট সৃষ্টি হয় এবং গোপালগঞ্জের সাথে অন্যান্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
গোপালগঞ্জে বাস শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বাস ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বাস শ্রমিকরা। শুক্রবার সকাল ১০টা থেকে এই অবরোধ শুরু হয়।





