[b]মুন্সিগঞ্জ:[/b] দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা বাড়ি-ঘর ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ পূর্জা উদ্যাপন পরিষদ টঙ্গীবাড়ি উপজেলা শাখা মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে প্রায় দু'ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ৩ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় ঘটনার সাথে জড়িতদের বিশেষ ট্রইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জগলুল হালদার ভূতু, , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি,টঙ্গীবাড়ি উপজেলা পূর্জা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন কুমার রায়সহ বিভিন্ন শ্রেণীর মানুষ।