[b]খুলনা:[/b] খুলনার ফুলতলা উপজেলার বেজের ডাঙ্গার রাড়ি পাড়া এলাকা থেকে ড্রাম ভর্তি এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে রাড়ি পাড়া থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সকাল সাড়ে ৯টায় ফুলতলা থানার উপ-পরিদর্শক (এসআই) তপন জানান, কে বা কারা ড্রাম ভর্তি নারীর লাশ ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তবে ওই নারীর বয়েস ও শরীরে আঘাতে চিহ্ণ আছে কিনা জানতে চাইলে এ বিষয় কিছু জানাতে পারেনি এসআই।
খুলনায় ড্রাম ভর্তি এক নারী লাশ উদ্ধার
ফুলতলা থানার উপ-পরিদর্শক (এসআই) তপন জানান, কে বা কারা ড্রাম ভর্তি নারীর লাশ ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। তবে ওই নারীর বয়েস ও শরীরে আঘাতে চিহ্ণ আছে কিনা জানতে চাইলে এ বিষয় কিছু জানাতে পারেনি এসআই।
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের উদ্বোধন
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় শুরু হওয়া এ সমাবেশে জোটের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছে। সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন।
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান তিনি।
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ
সাত দফা দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ামুখী লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচিতে প্রায় এক হাজার গাড়ির বহর অংশ নেবে। লংমার্চ শেষে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। দায়িত্ব পালনের সময় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















