সংরক্ষিত দুই মহিলা আসনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল বুধবার। এ দুই পদে আ.লীগ থেকে সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টি থেকে খোরশেদ আরা হক মনোনয়নপ্রত্র দাখিল করেন। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এ দুই প্রার্থীর কেউই প্রার্থীতা প্রত্যাহার না করায় এবং অন্য কোন প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সাবিহা নাহার বেগম ও খোরশেদ আরা হককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সিনিয়র সহকারি সচিব মো. ফরহাদ হোসেন বলেন,সংরক্ষিত দুই মহিলা আসনের জন্য আওয়ামী লীগ থেকে সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টি থেকে খোরশেদ আরা হক মনোনয়নপ্রত্র দাখিল করেন।
এছাড়া এই পদে অন্য কোনো প্রার্থী আবেদন করেনি। বুধবার ছিল এ দুই পদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু এ দুই জনের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার তাদের গেজেট প্রকাশ করা হবে।
ইসির পুনতফসিল অনুযায়ী,গত ১ এপ্রিল সমর্থক ও প্রস্তাবকের স্বারিত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ২ এপ্রিল ছিল যাচাই-বাছাই। বুধবার (আজ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তবে প্রতি পদে একাধিক প্রার্থী থাকলে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল।
এর আগে সংরক্ষিত ৫০ আসনের জন্য ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে যাচাই-বাচাই শেষে ঋণ খেলাপির দায়ে সাবিহা নাহার বেগম ও খোরশেদ আরা হকের মনোনয়নপ্রত্র বাতিল করে নির্বাচন কমিশন। বাকি ৪৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে এ দুই সংরক্ষিত পদের জন্য পুনতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পুনতফসিলে  ঋণ খেলাপির দায়ে বাতিল হওয়া আওয়ামী লীগ থেকে সাবিহা নাহার বেগম ও জাতীয় পাটি থেকে খোরশেদ আরা হক পুনরায় মনোনয়নপ্রত্র দাখিল করেন এবং তারা বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
[b]ঢাকা, এম, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]