[b]ঢাকা:[/b] যশোরের নবনির্বাচিত সরকারদলীয় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রতি কেন্দ্রে একশ' জন কর্মীর দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার বেফাস মন্তব্য করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে।
মঙ্গলবার রাতে কমিশন সভায় তাদেরকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। তাদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ প্রমানিত হলে তাদের সংসদ সদস্য বাতিল এবং কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে।
ভোটগ্রহণের আগে যশোর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ শেখ আফিল উদ্দিন ও তার বেয়াই উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে যশোর-২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মনিরুল ইসলাম নির্বাচন নিয়ে বেফাঁস মন্তব্য করেন।
আফিল উদ্দিন তার বেয়াইয়ের পক্ষে প্রচারণায় নেমে প্রকাশ্যে প্রতিটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের একশ জন কর্মী ভোটকেন্দ্র দখল করে বেলা ১১-৫৯ মিনিটের মধ্যে নৌকা প্রতীকের জয় সুনিশ্চিতকরণ’-এর ফর্মুলা দেন।
তিনি বলেন, আওয়ামী লীগের একশ কর্মী কেন্দ্রে থাকবে, পালাক্রমে ভোট দেবে। কর্মীদের সাহস দিয়ে আফিল উদ্দিন বলেন, ‘আপনারা যদি কোনো প্রশাসনিক সমস্যায় পড়েন আমাকে বলবেন, আমি জবাব দেব।
তার (বেয়াই) জন্য যা যা করণীয় ভোটের মধ্যে তা কিন্তু করা লাগবে। কী করা লাগবে, আমি তা মাইকে বলতে পারব না। একা একা জিজ্ঞেস করবেন, বলে দিব।’
ইসি জানায়, যশোরের নির্বাচনী তদন্ত কমিটির চেয়ারম্যান মো. জামাল হোসেন তদন্ত করে এর সত্যতা পেয়েছেন। বিষয়টি তিনি ইসিকে জানিয়েছেন। ইসির কর্মকর্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের ৮১ ধারা অনুযায়ী দুই বেয়াইয়ের তিন বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে।
যশোরের সেই দুই এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত ইসির
ঢাকা: যশোরের নবনির্বাচিত সরকারদলীয় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রতি কেন্দ্রে একশ' জন কর্মীর দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার বেফাস মন্তব্য করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। মঙ্গলবার রাতে কমিশন সভায় তাদেরকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
















