রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন,আগামী দিনগুলোতে জাতিসংঘের অধীন শান্তি রক্ষা কার্যক্রম সমানভাবে বজায় থাকবে বলে আমরা আশাবাদী। শান্তি রক্ষা কার্যক্রম ভবিষ্যতে আরো চ্যালেঞ্জিং হবে। তাই আমাদের সশস্ত্র ও পুলিশ বাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে।
বিশ্ব শান্তিরক্ষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে দেয়া এক ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা যাতে ভবিষ্যতেও বিশ্বব্যাপী শান্তি রক্ষা করতে পারে সে ব্যাপারে সরকারের সম্পূর্ণ সমর্থন থাকবে। জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে এ পর্যন্ত আমাদের ১১৮ জন শহিদ হয়েছেন। আমি এ সকল বীর সেনানীদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।
যারা সফলতার সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন এ সময় তাদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র ও পুলিশ বাহিনীকে বিশ্বব্যাপী শান্তি রক্ষায় সততা বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানান।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
সশস্ত্র ও পুলিশ বাহিনীকে দক্ষ করে গড়তে হবে:রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন,আগামী দিনগুলোতে জাতিসংঘের অধীন শান্তি রক্ষা কার্যক্রম সমানভাবে বজায় থাকবে বলে আমরা আশাবাদী। শান্তি রক্ষা কার্যক্রম ভবিষ্যতে আরো চ্যালেঞ্জিং হবে। তাই আমাদের সশস্ত্র ও পুলিশ বাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে
যুবশক্তিই বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের বড় সম্পদ: রাষ্ট্রপতি
দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নয়ন ও অগ্রগতিতে সাফল্য অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। এই জনমিতিক সুবিধা বাংলাদেশের জন্য বড় সম্পদ ও সম্ভাবনা। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও উৎপাদনশীল করে গড়ে তুলতে হবে।
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : রাষ্ট্রপতি
আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের প্রতিচ্ছবি দেখা যায়।
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর দিলেন রাষ্ট্রপতি
টেক্সটাইল খাতের চাহিদা পূরণে দেশে আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরির পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
















