বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। প্রেসক্লাব ভবনে সকাল ৯ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
২০ টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন।
এরমধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৪ জন, দফতর সম্পাদক পদে ২ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্যের নয়টি পদের বিপরীতে মোট ১৭ জন প্রার্থী নির্বাচন করছেন।
[b]ঢাকা, ৩১ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]
বগুড়া প্রেসক্লাবের নির্বাচন শুরু
বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। প্রেসক্লাব ভবনে সকাল ৯ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ২০ টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন।
বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি-.সম্পাদক নির্বাচিত
ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আত্মপ্রকাশ ও সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
খুলনা প্রেসক্লাবে হামলা: গভীর রাতে গ্রেফতার ২
খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলা, যুবদলের ৪ নেতা বহিষ্কার
কপোতাক্ষ নদের বালু লুটের সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরসহ চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
















