হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নার্স জ্যোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের খোকন মিয়ার নবজাতক শিশু শ্বাসকষ্টে আক্রান্ত হলে শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। এসময় শিশুর অভিভাবকরা অ্যাম্বুলেন্স আনার আগেই নার্স জ্যোৎস্না ইনকিউবেটরে থাকা শিশুর অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিলে সে মারা যায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিশুর স্বজনরা। পরিস্থিতি নাজুক দেখে নার্স জ্যোৎস্না হাসপাতালের একটি কক্ষে লুকিয়ে আত্মরক্ষা করেন।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষনিক জ্যোৎস্নাকে সাময়িক বরখাস্ত করেন। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষসহ স্থানীয় লোকজন বিষয়টি সমঝোতার জন্য বৈঠকে বসেন।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নার্সের অবহেলায় শিশুর মৃত্যু
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নার্সের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নার্স জ্যোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।





