চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচ জামায়াত নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর করে ও মালামাল লুট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী যুবলীগকে দায়ী করেছে জামায়াত।
মঙ্গলবার সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকায় এ ঘটনা ঘটে।
কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাফ্ফর আহমদ জানান, ‘বেলা সাড়ে এগারটার দিকে আওয়ামী লীগ নেতা ছালাম প্রকাশ (মাছ ছালামের)নেতৃত্বে ৮০/১০০ জনের একটি দল প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে জামায়াত কর্মী মোহাম্মদ ছাদেক, মোহাম্মদ হারুন, কলিম উল্লাহ, হারুন ও মন্জুর আলমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে।
এসময় হামলাকারীরা কারাবন্দি জামায়াত কর্মী ইকবালের মৎস্য খামারের মাছ ধরে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
সাতকানিয়া থানার দায়িত্বরত অফিসার এসআই শামছুল আলমের সঙ্গে কথা হলে তিনি এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানান।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সাতকানিয়ায় ৫ জামায়াত কর্মীর বাড়িতে হামলা
চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচ জামায়াত নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর করে ও মালামাল লুট করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী যুবলীগকে দায়ী করেছে জামায়াত। মঙ্গলবার সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের চুড়ামনি এলাকায় এ ঘটনা ঘটে।





