পাঁচ ঘন্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তেলবাহী কনটেইনার ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হলে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে ঢাকাগামী মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস ট্রেন এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস।
ঘটনার এক ঘন্টা পর আখাউড়া রেলজংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
[b]ব্রাহ্মণবাড়িয়া, ১৯ মার্চ, (টাইমনিউজবিডি.কম) // এসএইচ // এআর[/b]