[b]ঢাবি:[/b] সদ্য সমাপ্ত নির্বাচন পরবর্তী সময়ে দেশজুড়ে চলমান রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বাম সমর্থিত নীলদলের ৬০০ শিক্ষক।
মঙ্গলবার দুপুরে নীলদলের শিক্ষক ড. আব্দুল আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,নির্বাচনের আগে,নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী সময়ে সারাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। অনেকগুলো স্কুল পুড়িয়ে দেয়া হয়েছে,হত্যা করা হয়েছে প্রিজাইডিং অফিসারসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে। হিন্দু সম্প্রদায়ের অনেকের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
এ সব অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, অপকর্মের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
শ্রেণীহীন
চলমান সহিংসতার বিরুদ্ধে ঢাবির ৬শ' শিক্ষকের নিন্দা
সদ্য সমাপ্ত নির্বাচন পরবর্তী সময়ে দেশজুড়ে চলমান রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী-বাম সমর্থিত নীলদলের ৬০০ শিক্ষক।





