যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে এর দু’জন পাইলট অক্ষত রয়েছেন।
জানা গেছে, পিটি-৬ বিমানটি বৃহস্পতিবার সকাল ১০টা ৩২ মিনিটে যশোর মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বেলা ১১টা ২২ মিনিটে এটি যশোরের মাহিদিয়া মাঠে জরুরি অবতরণ করে।
এতে বিমানের কোনো ক্ষতি হয়নি এবং এর পাইলট ফারুক ও জেমি অক্ষত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।  
[b]যশোর,৬ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]