বাগেরহাট জেলা কারাগারে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৩৫ কয়েদি অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে অসুস্থদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট জেল সুপার মো. আমানুল্লাহ জানান,পহেলা বৈশাখ উপলক্ষ্যে সোমবার কারাগারে খাবার পরিবেশন করা হয়। সে খাবার খাওয়ার পর গরমে ও পানির সমস্যার কারণে ৩৫ হাজতি ও কয়েদি ডায়রিয়ায় আক্রান্ত হন। সকাল ৭টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]