টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্র বাসচাপায় নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের শফি উদ্দিনের ছেলে সোহেল, উপজেলার কুনী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও কুর্নী গ্রামের নজরুল ইসলামের ছেলে রোকন এবং টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সেলিম।
এলাকাবাসী জানান,মোটরসাইকেলে ৩ বন্ধু টাঙ্গাইল যাওয়ার পথে মহাসড়কের ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার অফিসারা ইন চার্জ (ওসি) যুবাইদুল আলম জানান,ঘাতক বাসটি পালিয়ে গেছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]