অবৈধ সম্পদ খতিয়ে দেখার জন্য সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসছে ২০ ফেব্রুয়ারি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য তাকে চিঠি দেয়া হয়েছে।
রোববার দুপুরে দুদকের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা নাসির উদ্দিন এ চিঠি পাঠান।
তদন্তকারী কর্মকর্তা নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ
[/b]