কুমিল্লা: কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল্লাহ খান সবুজ (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় মনোহরগঞ্জ-হাসনাবাদ সড়কের উপজেলার বাইজগাও এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদুল্লাহ খান সবুজসহ চার জন আহত হন।
রাত ১১টায় কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল্লাহ খান সবুজের মৃত্যু হয়। শহীদুল্লাহ খান সবুজ উপজেলার ৬নং মৈশাচুয়া ইউনিয়নের মৈশাচুয়া গ্রামের মৃত সুলতান খানের ছেলে।
আহতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নোমান, ছাত্রলীগ নেতা নুরে আলম ও অপর মোটরসাইকেল চালক আরিফুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, তারা মোটরসাইকেল যোগে যাওয়ার সময় মনোহরগঞ্জ-হাসনাবাদ সড়কের বাইজগাও এলাকায় বিপরীত থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ছাত্রলীগের তিন নেতাসহ অপর মোটরসাইকেল চালক আরিফুর রহমান গুরুতর আহত হন। আহতদের প্রথমে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগ সভাপতি শহিদুল্লাহ খান সবুজের মৃত্যু হয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুনুর রশিদ জানান, সবুজ মারা গেছে বিষয়টি উপজেলার দলীয় নেতা-কর্মীরা আমাকে জানিয়েছে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]
শ্রেণীহীন
মনোহরগঞ্জ ছাত্রলীগের সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত
কুমিল্লা: কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল্লাহ খান সবুজ (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মনোহরগঞ্জ-হাসনাবাদ সড়কের উপজেলার বাইজগাও এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদুল্লাহ খান সবুজসহ চার জন আহত হন।





