রাজশাহীর তানোর উপজেলার কাটাপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে মোহাম্মদ আবুল হোসেন (৪০)নামে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে নিহত আবুল হোসেন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।
সোমবার সকালে মোহনপুর উপজেলার সীমান্ত সংলগ্ন স্থান হতে তানোর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বিশালপুর গ্রামের গ্যাদা মন্ডলের ছেলে। হত্যার পর দুর্বৃত্তরা তার ভাড়ায় চালিত মোটরসাইকেলটি নিয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার পরিদর্শক (তদন্ত) সাকিল আহমেদ জানান, রোববার সকালেও প্রতিদিনের মত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আবুল হোসেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিবারের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ ছিলো। এর পর থেকেই তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার গভীর রাতে তাকে হত্যার পর মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাজশাহীর তানোর থানার অফিসার ইন চার্জ (ওসি) বজলুর রশীদ জানান, সোমবার সকালে স্থানীয় লোকজন আবুলের লাশ দেখতে পেয়ে প্রথমে মোহনপুর থানায় খবর দেয়। মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তানোরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলে জানান ওসি।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
ধানক্ষেত থেকে জবাই করা লাশ উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলার কাটাপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে মোহাম্মদ আবুল হোসেন (৪০)নামে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে নিহত আবুল হোসেন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন





