কক্সবাজারের টেকনাফে এনজিও সংস্থা মুসলিম এইডের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ২০১২ সালের জুলাই থেকে কয়েকবার রোহিঙ্গা অনুপ্রবেশের ইন্ধন ও টেকনিক্যাল ইনস্টিটিউটে রোহিঙ্গাদের সম্পৃক্ততাসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ এনজিও ব্যুরো মুসলিম এইডের টেকনাফে যাবতীয় কার্যক্রম বন্ধ করার আদেশ জারি করে জেলা প্রশাসক বরাবরে পত্র প্রেরণ করে। ওই সময় সরকারি আদেশ অমান্য করে মুসলিম এইড ইউকের সব কার্যক্রম বহাল রাখা হয়।
সম্প্রতি গত ৬ মে ফের মুসলিম এইড ইউকের কার্যক্রম বন্ধে বাংলাদেশ এনজিও ব্যুরোর আগের আদেশের আলোকে একটি পত্র প্রেরণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুজাহিদ উদ্দীন এনজিও সংস্থা মুসলিম এইড ইউকের সব কার্যক্রম বন্ধে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে পত্র প্রেরণ করেছে বলে জানিয়েছেন।
গত মঙ্গলবার দুপুরে মুসলিম এইডের লিয়াজোঁ অফিসার সরুয়ার ও প্রশাসনিক অফিসার মাসুদকে থানায় ডেকে এক সপ্তাহের মধ্যে তাদের সব কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ওসি মো. মোকতার হোসেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দীন জানান, মুসলিম এইডের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করে কার্যক্রম চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মুসলিম এইডের কার্যক্রম বন্ধের নির্দেশ: একমাত্র কারণ, রোহিঙ্গাদের সম্পৃক্ততা
[b]টেকনাফ, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]