ঢাকা:বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিরোধীদলীয় নেতার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে আগামী ২৯ ডিসেম্বর সারাদেশ থেকে জাতীয় পতাকা হাতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণার পর ওই দিন রাতেই তার বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো।





