[b]ঢাকা:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দীয় জোটের টানা ৪৮ ঘন্টা হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধে সমর্থনে সোমবার সকালে রাজধানীর বিভিন্না এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এসময় পুলিশের হামলায় আহত হয় ৯জন। আট জনকে আটক করে পুলিশ।
সবুজবাগ এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। এতে নেতৃত্ব দেন মহানগরী সভাপতি রাশেদুল হাসান রানা। এসময় আরো উপস্থিত ছিলেন খিলগাঁও থানা জামায়াতের সেক্রেটারি সগির বিন সাইদ,মহানগরী শিক্ষা সম্পাদক মতিউর রহমান,খিলগাঁও থানা সভাপতি রায়হান উদ্দিন,সবুজবাগ থানা সভাপতি ফায়জুর রহমান, ছাত্রনেতা মাহমুদুল হাসান প্রমুখ।
এছাড়া মুগদা,সবুজবাগসহ ৪টি স্পটে মিছিল অবরোধ করে  শাখার নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে পুলিশ হামলা চালালে দুইজন আহত হয় ও তিন জনকে আটক পুলিশ।
ডেমরা এলাকায় মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির  ঢাকা মহানগরী দক্ষিণ। শাখা সভাপতি শাহিন আহমেদ খানের নেতৃতে রাজপথ অবরোধ করে নেতাকর্মীরা।
হরতাল সফল করতে সকালে মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা।  সভাপতি রাকিব মাহমুদের নেতৃত্বে রাজধানীর দক্ষিণখান এলাকায় রাজপথ অবরোধ করে নেতাকর্মীরা। এসময় আরও উপস্থিত ছিলেন,শাখা বায়তুলমাল সম্পাদক তারেক হাসান,সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম, সাহিত্য সম্পাদক আইয়্যুব আলী,দক্ষিণখান থানা সভাপতি মিজানুর রহমান।
এছাড়া আদাবর এলাকায় মিছিল অবরোধ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা।  সেক্রেটারী তামিম হোসেনের নেতৃত্বে এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।