'বয়সসীমা বাড়ানো হোক,বেকারত্ব দূর হোক' এই স্লোগানকে সামনে রেখে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের পঞ্চগড় জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
এ সময় মানববন্ধনকারীরা জানান,সেশনজটের কারণে শিক্ষাজীবন শেষ করে চাকরিতে পরীক্ষা দেয়ার সময় অধিকাংশ শিক্ষার্থীদের বয়স পার হয়ে যায়। এর ফলে প্রতিনিয়ত বেড়ে চলেছে শিক্ষিত বেকারের সংখ্যা। মানববন্ধন শেষে তারা পঞ্চগড় জেলা প্রশাসক ববাবর একটি স্মারকলিপি প্রদান করে।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





