২০১২ সালের ৭ আগস্ট দুদকের করা চেক জালিয়াতির মামলায় মোস্তফা কামালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক রাফী মো. নাজমুল সাদাৎ তাকে গ্রেফতার করেন।
দুদক সূত্রে জানা গেছে, দায়ের করা ওই মামলায় মোস্তফা কামালের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
দুদক সূত্র আরও জানায়, ২০১২ সালের ৭ আগস্ট ১০ কোটি টাকার চেক জালিয়াতির ঘটনায় ১৬টি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে তিনটি মামলার অন্যতম আসামি মোস্তফা কামাল। জমি বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নামে-বেনামে ৪৭টি চেক ইস্যু করে ৪২ লাখ টাকা আত্মসাত করেন তিনি।
গ্রেফতারের পর মোস্তফার প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
[b]ঢাকা, জেইউ, ৩ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি) //এসএইচ[/b]
দুদকের অর্থ আত্মসাত মামলায় মোস্তফা কামাল গ্রেফতার
২০১২ সালের ৭ আগস্ট দুদকের করা চেক জালিয়াতির মামলায় মোস্তফা কামালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক রাফী মো. নাজমুল সাদাৎ তাকে গ্রেফতার করেন। দুদক সূত্রে জানা গেছে, দায়ের করা ওই মামলায় মোস্তফা কামালের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়
মনিরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পলাতক সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম ও তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব সায়লা পারভিনসহ চারজনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৩৮ কোটি টাকা অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য দুই আসামি হলেন মনিরুলের শ্যালক ও তার স্ত্রী।
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সম্মানহানি না করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি ৩০ দিনের সময় চেয়েছেন।
















