ঢাকা:  রামপুরার ওয়াপদা রোডের বাসায় এক প্রবীণ ফটো সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত আফতাব আহমেদের বাড়ি রংপুরে। তিনি দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক ছিলেন।

রামপুর থানার ওসি কৃপাসিন্ধু বালা গণমাধ্যমকে জানান,সকালে রামপুরার ওয়াপদা রোডের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, ফটো সাংবাদিক আফতাব আহমেদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।